থেমিস ভাস্কর্য পুন:স্থাপন ধর্মপ্রান মুসলমানদের সঙ্গে তামাশা– ছাত্র মজলিস
- Update Time : ০৮:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের সামনে থেমিস ভাস্কর্য পুন:স্থাপনের তিব্র নিন্দা ও প্রতিবাদ।
গত ২৫ মে মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের মাত্র দুই দিনের মাথায় গতকাল দিবাগত রাতে সুপ্রিমকোর্ট এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করাকে অত্যন্ত নিন্দনিয়, সরকার ধর্মপ্রান মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে এ নিক্কার জনক কাজের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক ও সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ।
নেতৃদ্বয় বলেন দেবী থেমিসের ভাস্কর্য অপসারিত করা হয়েছে এতে আমরা খুশি হয়েছিলাম এবং দেশবাসীর সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করছিলাম। কিন্তু মাত্র দু’দিনের মাথায় জানতে পারলাম থেমিস সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে পুনঃ স্থাপন করা হয়েছে। এমন সংবাদে সমগ্র দেশবাসী ধর্মপ্রান মানুষ বিস্মিত হতবাক এবং বাকরুদ্ধ । এই ভাস্কর্য; যা জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্থাপিত হয়েছিল, তাকে বাংলাদেশের কোথাও স্থান দেয়া যাবে না। আমাদের সকল আবেদন নিবেদন এবং শান্তিপুর্ণ দীর্ঘ আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে থেমিসের পুনঃস্থাপন এটাই প্রমাণ করে, এদেশের মানুষের সম্মিলিত আকাংখাকে সরকার বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না । গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে মধ্যরাতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে ৯ নেতা কর্মী গ্রেফতারের ও নিন্দা জানান।
আদালত প্রাঙ্গন থেকে অপসারিত ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপিত থেমিস ভাস্কর্য যদি সরানো না হয় দেশবাসী ও ছাত্র জনতাকে সাথে নিয়ে তিব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রেস বিজ্ঞপ্তি




























