০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন নেতৃত্বকে সামনে আনতে হবে: নাসিম হোসাইন

  • Update Time : ০৯:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কোনো অবস্থাতেই দলে ডেভিল ও সুবিধাবাদীদের স্থান দেওয়া হবে না। তাঁতীদলের আগামী কমিটি গঠনের ক্ষেত্রে যারা দুঃসময়ে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে মেধা ও শ্রম দিয়ে দলের জন্য কাজ করতে প্রস্তুত—এমন নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট নগরীর কাজীর বাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে মহানগর তাঁতীদলের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাসিম হোসাইন বলেন, আমরা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বিএনপি দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কর্মকাণ্ড ও সাফল্যের ধারাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তাঁতীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের আগামী দিনের কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, যারা সুসময়ের কোকিল, দলের ক্রান্তিলগ্নে আড়ালে ছিলেন কিংবা ব্যক্তিগত স্বার্থে দল পরিবর্তনের ইতিহাস রয়েছে—তাদের জন্য দলের দরজা বন্ধ। আমরা একটি স্বচ্ছ, গতিশীল ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব গড়ে তুলতে চাই। যারা দলের জন্য মেধা, শ্রম ও সময় দিতে প্রস্তুত, আগামী দিনে তাদেরই সামনে নিয়ে আসা হবে। সভায় বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ, সদস্য সচিব আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, আব্দুল জলিল, মুর্শেদ আহমদ, মুনিম আহমদ, উজ্জ্বল আহমদ, নজির আহমদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন নেতৃত্বকে সামনে আনতে হবে: নাসিম হোসাইন

Update Time : ০৯:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬