০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

  • Update Time : ১২:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন। রবিবার সকাল ৮টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার দড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বেশির ভাগই মাইক্রোবাসের যাত্রী বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি। এদের মধ্যে চারজন নারী, দু’জন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন।
বেলাবো থানার ওসি বদরুল আলম জানান, সকালে অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। পথে দড়িয়াকান্দিতে ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলিগামী একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব ও নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশগুলো জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

Update Time : ১২:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭