১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : ০১:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (৯ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Update Time : ০১:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০১৭