ড. জাফর ইকবালের উপর হামলায় জগন্নাথপুর আ.লীগের নিন্দা
- Update Time : ১১:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে আ.লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ রোহেল আহমদ, যুগ্ম-সম্পাদক ছায়াদ ভূইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় প্রমূখ।



























