০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেস্টে প্রথমবারের মতো ৮ নম্বরে বাংলাদেশ
- Update Time : ০২:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দীর্ঘদিন ধরে টেস্ট র্যাঙ্কিংয়ে নয় নম্বরে ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এবার টাইগাররা টেস্ট র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ওঠে এসেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিসির টুইটার পেজে নতুন র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার সঙ্গে সংস্থাটির পেজে উল্লেখ করা হয়, টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষেই ভারত, ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ৮-এ ওঠল বাংলাদেশ। নতুন র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫। অপরদিকে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা।





























