০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে
- Update Time : ০৬:০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২২শে আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে ঈদুল আজহার তারিখ নির্ধারণী সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায়। ধর্মমন্ত্রী মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে এ মাস গণনা শুরু হবে এবং বাংলাদেশে ঈদুল আজহা হবে ২২শে আগস্ট। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন পশু কোরবানি দেয় মুসলিম সমপ্রদায়। রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়েছে। এবার ২২শে আগস্ট ঈদুল আজহা ধরে ২১, ২২ ও ২৩শে আগস্ট ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

























