০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের ২৫ নেতা-কর্মী আটক
- Update Time : ০৭:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাজধানীর শমরিতা হাসপাতালের সংলগ্ন একটি বাড়ি থেকে ২৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক করা ব্যক্তিরা জামায়াত শিবিরের নেতা কর্মী। সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এঁদের আটক করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আজ শুক্রবার বেলা তিনটার দিকে শমরিতা হাসপাতালের পাশের গলির একটি বাড়িতে অভিযান চালানো হয়। এখানে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই বাড়িতে বৈঠক চলছিল। এখান থেকে জামায়াত-শিবিরের ২৫ জন নেতা কর্মীকে আটক করা হয়। এঁদের কাছ থেকে ১৬টি কম্পিউটার, বিভিন্ন ধরনের প্রচারপত্র ও বই উদ্ধার করা হয়। সুত্র প্রথম অালো



























