জানাইয়া জন্মাষ্টামী উদযাপন পরিষদের কমিটি গঠন
- Update Time : ০৮:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘জানাইয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ-১৮’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শুক্রবার সকালে জানাইয়া গ্রামের স্বর্গীয় চিও রঞ্জন পালের বাসভবনে এক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল।
সভায় সর্ব-সম্মতিক্রমে বাপন পালকে সভাপতি, অজয় কুমার দেবকে সাধারণ সম্পাদক, টিটু ধরকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট ‘জানাইয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ-১৮’র নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি বাপন পাল সভার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রাজন পালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, গ্রামের মুরব্বি মনিন্দ্র পাল, দিপক দেব, শংকর পাল, অধির পাল, সত্যেন্দ্র পাল কাজল, বিজিত পাল, বেনু লাল দেব, অনন্ত দেব, প্রদীপ ধর, নিপেশ দেব নাথ, অরুন দেবনাথ। সভায় বক্তব্য রাখেন শুভরাজ চন্দ, অসিম পাল, গবিন্দ দেব, স্বপন দেব, রিংকু ধর।



























