০২:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথে সংবাদ সম্মেলন
- Update Time : ০৬:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আজ বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য অফিসের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা সৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, মোঃ জামাল মিয়া, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক।


























