০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বাজেটে সিলেটীদের দাপট

  • Update Time : ০৮:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশের জাতীয় বাজেট পেশে দাপট সিলেটীদের। বাজেটের ৪৬ বারের মধ্য ২৯ বারই পেশ করেছেন সিলেটের তিন কৃতিসন্তান। দুইজন প্রয়াত এম সাইফুর রহমান ও শাহ এসএম কিবরিয়া। আরেকজন বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর মধ্য দুইজন নির্বাচিত হয়েছেন সিলেট-১ আসন থেকে। এসএম কিবরিয়া হবিগঞ্জ থেকে।

গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নিজের একাদশতম বাজেট পেশ করার গৌরবে গৌরবান্বিত হয়েছেন বর্তমান মহাজোট সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু বাজেট পেশে তিনি এখনও পিছিয়ে আছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দিক থেকে। ব্যাক্তিগত ভাবে  সংসদে বাজেট পেশের সর্বোচ্চ রেকর্ড এখনও প্রয়াত সাইফুর রহমানের দখলে রয়েছে। বিএনপির একসময়কার দাপুটে এই নেতা ব্যক্তিগতভাবে জাতীয় সংসদে ১২টি বাজেট পেশ করেছেন। বাংলাদেশে আর কোনো অর্থমন্ত্রীর এতোবার বাজেট পেশের গৌরব নেই। সবকিছু ঠিক থাকলে আগামী ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করার মাধ্যমে সাইফুর রহমানের রেকর্ডে ভাগ বসাবেন আবুল মাল আব্দুল মুহিত। আর আগামী অর্থ বছরেই সে সুযোগ থাকছে মুহিতের।

অর্থমন্ত্রী হিসেবে শুধু সিলেট থেকেই দায়িত্ব পালন করেছেন তিনজন। এদের মধ্যে দুইজন প্রয়াত শাহ এএমএস কিবরিয়া, এম সাইফুর রহমান এবং বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দেশ স্বাধীনের পর থেকে জাতীয় সংসদে মোট ৪৬টি বাজেট পেশ করা হয়েছে। এর মধ্যে মোট ২৯ বার বাজেট পেশ করেছেন সিলেটের এই তিন অর্থনীতিবীদ।

১৯৭২ সালে জাতীয় সংসদে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন দেশের প্রথম বাজেট পেশের পর এ পর্যন্ত মোট ১৪ জন অর্থমন্ত্রী (অর্থ উপদেষ্টা ও সামরিক আইন প্রশাসকসহ) ৪৫টি বাজেট পেশ করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার দেশের ৪৬তম বাজেট পেশ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জাতীয় বাজেটে সিলেটীদের দাপট

Update Time : ০৮:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭