০২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়ত মিথ্যাচার দিয়ে কোন আকাবিরের পথ অনুসরণ করছে?

  • Update Time : ০২:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জমিয়ত মিথ্যাচার দিয়ে কোন আকাবিরের পথ অনুসরণ করছে?- সৈয়দ মবনু

শায়খুলহাদিস আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জি জমিয়তের বিভাগীয় কর্মি সম্মেলনের মঞ্চে আসেননি, তাঁর ছেলে হবিগঞ্জ ছাত্র জমিয়তের সভাপতি তাফহিমুল হক মঞ্চ সঞ্চালনের কথা থাকলেও তিনি আসবেন না জানিয়ে দিয়েছেন, অথচ ২৫ ফেব্রুয়ারি দৈনিক সিলেট ডাক পত্রিকায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া সংবাদে বলা হলো শায়েখ হবিগঞ্জি উদ্বোধনী বক্তব্য রেখেছেন। এতটুকু বলে শেষ নয়, উদ্বোধনী বক্তব্যে আল্লামা হবিগঞ্জি কি বলেছেন তাও উল্লেখ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির ভাষা হলো, উদ্বোধনী বক্তব্যে আল্লামা হবিগঞ্জি বলেন, জমিয়ত শত বছরের ঐতিহ্যবাহী একটি আদর্শবাহী দল। প্রতিষ্ঠার পর থেকেই জমিয়ত দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে জমিয়তের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।’ (দৈনিক সিলেটের ডাক, ২৫ ফেব্রুয়ারি ২০১৮, পৃ. ২)। আরও মিথ্যাচার যে বলেছেন, মাওলানা আব্দুস শহিদ শায়খে গোলমুকাপনি আসেননি। কিন্তু পত্রিকায় লেখা হলো তিনি উপস্থিত ছিলেন। আরও আছে মিথ্যাচার। বলা হয়েছে, ছাত্র জমিয়তের হবিগঞ্জ জেলা সভাপতি তাফহিমুল হক মঞ্চ সঞ্চালনে ছিলেন, অথচ তিনি আগেই জানিয়ে দিয়েছেন তিনি আসবেন না এবং আসেনও নি। এখবরও বাজারে আছে, আল্লামা হবিগঞ্জির ভাগিনা মৌলভীবাজার জেলা যুব জমিয়তের সভাপতি এবং কেন্দ্রীয় সহ সভাপতি শরিফ খালেদ সাইফুল্লাহ মঞ্চ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

এ মিথ্যাচার কেনো? আকাবিরে উলামার সংগঠন মিথ্যাচারের ভিত্তিতে চলতে থাকলে তা আর আকাবিরে উলামার সংগঠন না থেকে হয়ে যায়….।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমিয়ত মিথ্যাচার দিয়ে কোন আকাবিরের পথ অনুসরণ করছে?

Update Time : ০২:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৮