০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জন্ম পাড়া-গায়ে হলেও কর্মের মাধ্যমে বিশ্ব জয় করতে হবে- এম এ মান্নান

  • Update Time : ১২:২৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, একদিন আমরা পরাধীন জাতি ছিলাম। বর্তমানে আমরা স্বাধীন দেশের সম্মানিত জাতি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে জ্ঞান-বিজ্ঞান আহরন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের হাতে প্রযুক্তি এনে দিয়েছেন। জন্ম পাড়া-গায়ে হলেও কর্মের মাধ্যমে বিশ্ব জয় করতে হবে। তোমাদেরকে বিশ্ব মানব মহাসড়কে চলাচল করতে হবে। তবে বিপথগামী হলে সেই স্বপ্ন পূরণ হবে না। তিনি জগন্নাথপুরের ভাঙ্গাচোরা রাস্তা-ঘাটের ব্যাপারে বলেন সুহিষ্ণু হতে হবে, অবশ্যই রাস্তা-ঘাট নির্মাণ হবে।
১৫ মার্চ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী জগন্নাথপুর ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, কলেজের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, ছাত্রলীগ নেতা তাহা, তামীম, রোয়েল, জুনায়েদ ও ছাত্রী সুমা রাণী দেব প্রমূখ। এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, দিলোয়ার হোসেন দুলা, উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, আজমল হোসেন মিঠু, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, কলেজ সহায়ক নছির মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জন্ম পাড়া-গায়ে হলেও কর্মের মাধ্যমে বিশ্ব জয় করতে হবে- এম এ মান্নান

Update Time : ১২:২৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮