জনসেবার মানসিকতা নিয়ে সততার সাথে ব্যবসা করতে হবে- সিদ্দিক আহমদ
- Update Time : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেছেন, জনসেবার মানসিকতা নিয়ে সততার সাথে ব্যবসা করতে হবে।সততার সাথে ব্যবসা করলে জীবনে উন্নতি করা যায়। বুধবার জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থিত স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান উদয় মেডিকেল হল ফার্মেসী’র স্থান পরিবর্তন করে স্থানীয় রাণীগঞ্জ রোডে নতুন করে উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, ব্যবসায়ী হিরা মোহন দেব, উদয় মেডিকেল হলের মালিক ডা. শশী কান্ত গোপ, ব্যবসায়ী বকুল গোপ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, জগন্নাথপুর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর সভাপতি রাশেদুল হাসান, সহ-সভাপতি আবু সাইদ তারেক মাহমুদ, উপদেষ্টা আবদুল হক জুলহাস, সন্দীপ রায়, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, কোষাধ্যক্ষ মনি শংকর মন্ডল, ব্যবসায়ী বিশ্বজিত আচার্য্য, সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























