০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনগনের ভোটে বিজয় সুনিশ্চিত : আরিফুল হক চৌধুরী

  • Update Time : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ আগস্ট ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: জনগনের ভোটে আমি এগিয়ে আছি। আজও ভোটাররা আমাকেই ভোট দিবেন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এগিয়ে থাকা মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। শনিবার দুপুর পৌণে ১২টার দিকে তিনি ২৪নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করার সময় এ কথাগুলো বলেন। এ সময় নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, আজ কেমন ভোট হচ্ছে তা সিলেটবাসী দেখছেন। তিনি মেয়র নির্বাচিত হলে তার  উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখবেন বলেও জানান আরিফ।

পরিদর্শনের সময় তার সাথে ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ছালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরারন আহমদ চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জনগনের ভোটে বিজয় সুনিশ্চিত : আরিফুল হক চৌধুরী

Update Time : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ আগস্ট ২০১৮