জগন্নাথপুর স্বেচ্ছাসেবকলীগ’র সহ-সভাপতি’র মাতৃ বিয়োগে অাজিজুস সামাদ ডন’র শোক প্রকাশ
- Update Time : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা শাহ আব্দুর রকিব’র সহধর্মীনি ও জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শাহ আব্দুল মুনিম সুজেল’র মাতা শাহানারা বেগম (৫৫) রবিবার বিকেল ৪.৪০ মিনিটে ঢাকাস্থ কিডনি ফাউন্ডেশন ও রিচার্জ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুকালে ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অনেক গুণগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও মরহুমার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ তনয় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও তার সহধর্মিণী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদিকা বাংলাদেশ এনটিভির সিনিয়র খবর উপস্থাপিকা মুমতাহীনা রিতু। এ সময় উপস্থিত থেকে
আর ও শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মনজুর আজাদ পাভেল, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক জাবের আহমদ।



























