০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর- শিবগঞ্জ রোডে বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে জনসাধারণ চলাচলে চরম দুর্ভোগ

  • Update Time : ০২:৩৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর- শিবগঞ্জ রোডে বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে জনসাধারণ চলাচলে চরম দুর্ভোগ।

উপজেলার শিবগঞ্জ-জগন্নাথপুর রোডে দীর্ঘ দিন যাবৎ সংস্কার না করায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে পিচের গালাও উঠে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে থাকে। এমতাবস্থায় যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পড়ে পথচারীদের কাপড় নষ্ট হয়। বিশেষ করে এলাকার মুসল্লিগণ মসজিদে নামাজ অাদায়ের জন্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ সড়ক দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী যাতায়াত করে থাকে। তাদেরকেও চরম দুর্ভোগের শিকার হতে হয়। এই রাস্তা দিয়ে উপজেলা পরিষদে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে থাকেন।

জনসাধারণ ও মুসল্লিগনের দূর্ভোগের কথা বিবেচনা করে সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অাশু সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর- শিবগঞ্জ রোডে বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে জনসাধারণ চলাচলে চরম দুর্ভোগ

Update Time : ০২:৩৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮