১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর-ভুরাখালি সড়কে মেরামত কাজ চলছে
- Update Time : ০৩:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর-ভুরাখলি সড়কে মেরামত কাজ এগিয়ে চলছে।
মঙ্গলবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলা এলজিইডি অফিসের অধীনে গত ৩ মাস ধরে ৩ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক মেরামতের ঢালাই কাজ চলায় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এতে ভূক্তভোগী জনতার কোন অভিযোগ নেই। বরং তারা আনন্দিত। কারণ কাজ শেষ হয়ে গেলে অত্র অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।
এ সময় কাজের দায়িত্বপ্রাপ্তরা বলেন, আমরা আশা করছি আগামি এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, তুলনা মূলক এ সড়কে দ্রুত ও উন্নতমানের কাজ হচ্ছে।



























