নিজস্ব প্রতিবেদক :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০এপ্রিল সোমবার বণিক সমিতির ১১ টি পদের মধ্যে ৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৮ টি পদে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি আফছর উদ্দিন ভূইয়া চেয়ার প্রতীকে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুস সোবহান ঘড়ি প্রতীকে ৯৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ ভূইয়া আনারস প্রতীকে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ ফুটবল প্রতীকে ২১২ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন আনহার ডাব প্রতীকে ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি শামছুল হক ২১০ ভোট পেয়েছেন।
০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :




























