স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী কাজল দত্তের উপর দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল বুধবার দুপুরে জগন্নাথপুর সদর বাজারের ত্রি-পয়েন্টে দীর্ঘক্ষণ মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউশন ম্যানেজার রাজন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, বাজারের ব্যবসায়ী ইয়াওর মিয়া, বিজয় কৃষ্ণ দাস, রতন দাস, নজরুল ইসলাম নজির, মান্না বণিক, মিঠুন বণিক, রাহুল মিয়া, মকন মিয়া, সাগর দাস, আশু দেবনাথ, ধীরেন দাস, মনা দে, সুজিত দাস, অমল গোপ, সুদিপ ভট্রাচার্য্য, কালন মিয়া, বাপন দেব, সুমন গোপ, এলাক মিয়া, মহাবীর দে প্রমূখ।সভায় বক্তারা বলেন, একটি মামলায় জগন্নাথপুর বাজারের নিরীহ ব্যবসায়ী কাজল দত্ত সুনামগঞ্জ জেল হাজতে রয়েছেন। অনতি বিলম্বে তাঁর উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। তা না হলে আগামিতে সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ব্যবসায়ীরা আলিটমেটাম দিয়েছেন।
১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :




























