স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের ১৩তম কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার উপজেলার ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া ষ্টেডিয়ামে বিকেল ৪ টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশ নেয় সৈয়দপুর বয়েজ ক্লাব ও শাহারপাড়া এসডিএ ক্লাব। খেলায় নিধার্রিত সময়ের মধ্যে ০১-০১ গোলে ড্র হওয়ায় শেষে ট্রাইব্রেকারে ০৬-০৫ গোলে সৈয়দপুর বয়েস ক্লাব শিরোপা অর্জনে সক্ষম হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া, সৈয়দ নুরুল ইসলাম দুলু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র -২কাউন্সিলর সোহেল আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভূইয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, ফুটবল এসোসিয়েশন সভাপতি রাহুল আমিন, সাধারন সম্পাদক ছালেহ আহমদ, ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আকমল হোসেন ভূইয়া প্রমুখ। বিজয়ী ও রার্নাস আপ দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় বিজয়ি দল (ঠিম) সৈয়দপুর বয়েস ক্লাবের পক্ষে যারা খেলেছেন তারা হলেন, রহমান, অানা, শাপলা, নাঈম, সেগু, মনসুর, মাইকেল, অলি, নাহিদ, মুন্না, নাইম, প্রবাসি অক্তার মিয়া কোরেশী, তানভির কোরেশী, রাব্বিল কোরেশী, নাবিদ কোরেশী, প্রবাসি অাছাদ অাহমদ, তোহিনুর কোরেশী, সাজ্জাদ, রুবেল,



























