জগন্নাথপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব’র যৌথ উদ্যােগে ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ১১:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব’র যৌথ উদ্যােগে জগন্নাথপুর পৌর পয়েন্ট একটি অভিজাত রেষ্টুরেন্টে রমজানের তাৎপর্য শীর্ষক অালোচনা সভা ও ইফতার মাহফিলে জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অাব্দুল হাই’র পরিচালনায় অনুষ্টিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুর হক শফিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সমাজসেবক শিক্ষানুরাগী শাহ নুরুল করিম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া।
অালোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অাব্দুল তাহিদ, সিনিয়র সাংবাদিক কায়েছ চৌধুরী, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে গোলাম সারোয়ার, জাকারিয়া আহমদ, শাহ এসএম ফরিদ, হুমায়ূন কবির ফরিদী, বিপ্লব দেবনাথ, জগন্নাথপুর পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিকুর রাহমান, দুলন মিয়া, ফখরুল ইসলাম, সুজাত মিয়া, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য সহ বিভিন্ন গণ-মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


























