০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌর মেয়র বিনা প্রতিদ্বন্ধিতায় কলেজের দাতা সদস্য নির্বাচিত
- Update Time : ০৮:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ বিনা প্রতিদ্বন্ধিতায় জগন্নাথপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির দাতা সদস্য নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, আগামি ৬ নভেম্বর জগন্নাথপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির দাতা সদস্য নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেখ তারিখ ছিল ২৬ অক্টোবর বৃহস্পতিবার। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কলেজের দাতা সদস্য পদে জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর নুর এর কাছে মনোয়নপত্র দাখিল করেন পৌর মেয়র আলহাজ্ব আবদুল মনাফ।
এ ব্যাপারে জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর নুর জানান, কলেজের দাতা সদস্য পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন পৌর মেয়র আবদুল মনাফ।





























