০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌর এলাকায় যুবকের লাশ উদ্ধার
- Update Time : ০৪:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ওই গ্রামের পিযুষ চন্দ্রের ছেলে পিংকু চন্দ (৩২) শনিবার রাতে খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা খুলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। ঘটনাটি জগন্নাথপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার এস.আই আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। তবে কোন কারণ জানা যায়নি। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের জন্য সুনামগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। অন্যতায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।





























