জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ১১:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ বলেছেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আজ বন্যা কবলিত এবং বিপন্ন জীবনযাপন করছেন । দলমত নির্বিশেষে তাদের সহযোগীতায় সকলের এগিয়ে আসা সময়ের সবচেয়ে বড় দাবী। বিশেষ করে তালামীযের ইসলামিয়ার নেতৃবৃন্দদের কে নিজ নিজ অবস্থান থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি বৃহস্পতিবার বাদ জোহর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখার ঈদ পূনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সভাপতি সালেহ আহমদ ছালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা ছদরুল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সহ সভাপতি আলী মোহাম্মাদ ইউসুফ, উপজেলা শাখার সাবেক সহ সভাপতি হাফিজ তাজ উদ্দিন আহমদ, পাটলী ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক শানুর আলী।
উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সহ সভাপতি মাহফুজুর রহমান নোমান, অফিস সম্পাদক জাকির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক শাহেদ আবেদীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবুল খয়ের মুহাম্মদ সালমান, রসুলগঞ্জ আলিম মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ ।
পরিশেষে উপজেলা শাখার সদস্য আমিনুল ইসলাম রাজুর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।



























