জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০৭:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আলী জহুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই/অনুজ কুমার দাশ সংগীয় অফিসার এএসআই/আফসার আহম্মেদ এএসআই/মোঃ মুক্তার হোসেন ও এএসআই/প্রনয় নাল নেতৃত্বে একদল পুলিশ ২ জুলাই সিলেট জেলার ওসমানীনগর থানাধীন সাদীপুর ইউনিয়ন এর চাতলপাড় সম্মানপুর চর এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া সিলেট দায়রা ৭২/১৮ এর ১ বছরের সাজা প্রাপ্ত ও ১০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত এবং ওসমানীনগর থানার সিআর মামলা ৫৩, ৫৪, ৫৫, ৫৬ ও ৬৯/২০১৬ (ওসমানীনগর) ও কানাইঘাট থানার সিআর মামলা ৫/১৩ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জুনেদ আহমদ (৪৫), পিতা-মৃত রফিক উল্লাহ, সাং-হবিবপুর (পশ্চিমপাড়া), থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করেন।
জগন্নাথপুর থানার এসআই/অনুজ কুমার দাশ জগন্নাথপুর পত্রিকাকে জানান, গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


























