০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২
- Update Time : ০৬:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আলী জহুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই/সাইফুর রহমান ও এএসআই/বেলাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ২৬ জুন মঙ্গলবার জগন্নাথপুর থানার পলাতক আসামী উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোলাপাড়া গ্রামের আঞ্জব উল্ল্যার ছেলে এলিম উদ্দিন ও থানার নিয়মিত মামলার আসামী সুনামগঞ্জের জামালপুর থানার সাঈদ উল্ল্যার ছেলে সবুজ মিয়াকে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার এসআই/সাইফুর রহমান জগন্নাথপুর পত্রিকা-কে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























