০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২
- Update Time : ০১:৩৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার এস আই মোঃ লুৎফুর রহমানের নেতৃত্বে এ এস আই মোক্তার হোসেন, এ এস আই আবুল হোসেন, এ এস আই মোঃ মোশাহিদ মিয়া ও এ এস আই আফছার হোসেন সহ একদল পুলিশ ২৩ জুন শনিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে।
উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে নজরুল ইসলাম ও ১নং কলকলিয়া ইউনিয়নের সুপার মোহাম্মদপুর গ্রামের মৃত সাজিদ উল্ল্যার ছেলে মো: লয়লুছ মিয়াকে গ্রেফতার করা হয়।
ডাকাতি ও হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম ও লয়লুছ মিযাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।



























