জগন্নাথপুর থানার ওসি হারুনূর রশীদ চৌধুরীকে জেলার মাসিক সভায় ৫ম বারেরমত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষনা
- Update Time : ০৭:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী জেলার ৫ম বারেরমত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সব্বোর্চ গ্রেফতারী পরোয়ানা তামিলের অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ৫ম বারেরমত সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেছেন।
সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে ১১ অাগস্ট শনিবার মাসিক অপরাধসভা ও কল্যান সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন জগন্নাথপুর থানার সুযোগ্য ও চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে।
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আন্তরিক ভাবে কাজ করার জন্য থানার সকল অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগনদের আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
অভিনন্দন ও শুভেচ্ছা :
জগন্নাথপুর থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সব্বোর্চ গ্রেফতারী পরোয়ানা তামিলের অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ৫ম বারেরমত সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করায় অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া।

























