জগন্নাথপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদের বিদায় সংবর্ধনা
- Update Time : ১১:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ স্থায়ীভাবে যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আ.লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানির পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল কাদির, সায়মন হোসেন, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা তাহা আহমদ প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























