০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর-গোয়ালা বাজার সড়কে ব্যক্তি উদ্যোগে মেরামত কাজ

  • Update Time : ০৮:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-গোয়ালা বাজার সড়কে ব্যক্তি উদ্যোগে মেরামত কাজ করা হয়েছে। এতে ভূক্তভোগী জনতার মধ্যে স্বস্তি ফিরে আসে। জানাগেছে, দীর্ঘ প্রায় ৮ বছর ধরে জগন্নাথপুর পৌর শহরের ভবেরবাজার থেকে সৈয়দপুর হয়ে ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার সড়কের জগন্নাথপুর থেকে কাঠালখাইড় পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের বেহাল দশার কারণে জন ভোগান্তি চরমে পৌছেছে।

সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যদিও গত বছর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কের কিছু অংশে কাজ করলেও পুরো সড়কের অবস্থা এখনো নাজুক।

সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য ইতোপূর্বে স্থানীয় জনতার উদ্যোগে মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন করা হয়।
অবশেষে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাবেদ চৌধুরীর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী উস্তার মিয়া, ইউনুছ আলী, আহাদ মিয়া, মাহবুব মিয়া, বশর মিয়া ও হান্নান মিয়ার অর্থায়নে এবং স্থানীয় আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলা উদ্দিন, সমাজকর্মী ইসফাক চৌধুরী, হোসাইন আহমদ টিটু, মঈনুল ইসলাম জাবির আহমদের সহযোগিতায় ৮৩ হাজার টাকা ব্যয়ে ব্যক্তি উদ্যোগে জগন্নাথপুর-গোয়ালা বাজার সড়কের নয়াবন্দর থেকে কাঠালখাইড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের মেরামত কাজ করা হয়।

বুধবার বিকেলে সরজমিনে দেখা যায়, নাজেহাল সড়কের ছোট-বড় গর্তে ব্যক্তি উদ্যোগে ইট ও বালু ফেলে সাময়িক চলাচলের উপযোগী করা হয়েছে। তবে প্রায় ১ মাস আগে কাজ করার কারণে আবারো সড়কটি বেহাল দশায় পণিত হয়ে যাচ্ছে। তাই জনগণের ভোগান্তি লাঘবে জরুরী ভিত্তিতে স্থায়ী মেরামত কাজ করতে তারা সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এ ব্যাপারে আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাবেদ চৌধুরী বলেন, দীর্ঘ প্রায় ৮ বছর ধরে সড়কটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত ভোগান্তি শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যে কারণে ভূক্তভোগী জনতার ভোগান্তি লাঘবে আমাদের ব্যক্তি উদ্যোগে গত প্রায় ১ মাস আগে সড়কে সাময়িক মেরামত করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর-গোয়ালা বাজার সড়কে ব্যক্তি উদ্যোগে মেরামত কাজ

Update Time : ০৮:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭