জগন্নাথপুর উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১২:৪০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটস্থ জগন্নাথপুর উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন এবং সুবেদুর রহমান মুন্নার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এবং কোরআন থেকে তেলাওয়াত করেন হামিদুর রহমান বাচ্ছু। দোয়া পরিচালনা করেন আব্দুল আহাদ চৌধুরী।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপদেষ্টা অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অ্যাডভোকেট হাসান আলী, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ফজলুল রহমান, কলকলি ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিম, সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী টিপু, কোষাধ্যক্ষ কুহিনুর রহমান, সদস্য সৈয়দ দরবেশ আলী, হিরন মাহমুদ নিপু,আবুুল খায়ের, আব্দুল জব্বার শাহী, আরশ আলী, সৈয়দ আব্দুল হাফিজ, আজীবন সদস্য শেরওয়ান কামালী, দোলোয়ার আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



























