জগন্নাথপুর উপজেলা সমিতির শোকসভা ও দোয়া মাহফিল
- Update Time : ১০:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অানিসুর রহমান :: হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, পৃথিবীতে কেউ স্থায়ীভাবে বাস করতে পারেনা। যারা ভালো কর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করেন তারাই স্মরণীয় ও বরণীয় হয়ে থাকেন। মো: সোহরাব আলী তেমনি সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত করে গেছেন। জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেট-এর উদ্যেগে সমিতির সাবেক সমাজকল্যাণ ও সাংষ্কৃতিক সম্পাদক মো: সোহরাব আলী স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমিতির সভাপতি আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে আজ শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খসরুর উপস্থাপনায় আয়োজিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট নাজিম উদ্দিন, উপদেষ্টা ফয়জুর রহমান, উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, মুফতি আলী হায়দার।
শোকসভা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সাব্বির আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মাহমুদুল হাসান সবুজ, ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আহমদ নীলা, প্রবাসী নেতা জুনেদুর রহমান জুনেদ, সমিতির সহ সভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আজাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, হিরণ মাহমুদ নিপু, গিয়াস উদ্দিন, সোহেল আহমদ, হামিদুর রহমান চৌধুরী, সাইফুল ইসলাম টিপু, ছামির মাহমুদ, আলাল আহম, মিজান কোরেশী, সাংবাদিক অানিসুর রহমান অাবু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ মু. কোহিনুর রহমান। মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা সদস্য সিরাজুল হক।





























