০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সাইফুর রহমান সাজাওয়ার
- Update Time : ০৮:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["shop"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্বের বন্ধন। এই আনন্দ ছড়িয়ে পড়ুক উপজেলার প্রতিটি ঘরে ঘরে।
আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ জগন্নাথপুর গড়তে একে অপরের পাশে দাঁড়াই। দেশ- বিদেশের সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার আগামীর পথচলার পাথেয়।



























