জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী ফোরামের নির্বাচন সম্পন্ন
- Update Time : ১১:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী ফোরামের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নির্বাচনে ৩টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে পদাধিকার বলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে সহ-সভাপতি পদে উপজেলার আশারকান্দি ইউনিয়নের নারী ইউপি সদস্য সেলিনা বেগম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি কলকলিয়া ইউনিয়নের রসিকা বেগম ৯ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে পাটলি ইউনিয়নের রোজিনা বেগম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি রাণীগঞ্জ ইউনিয়নের রোকসানা বেগম ৬ ভোট পান। কোষাধ্যক্ষ পদে কলকলিয়া ইউনিয়নের জুবেলি বেগম ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
নিকটতম প্রতিদ্বন্ধি রাণীগঞ্জ ইউনিয়নের আম্বিয়া বেগম ৯ ভোট পান। দিন ব্যাপী জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২৭ জন নারী ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা পরিষদের অধীনে নারী ফোরামের ৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করেন।



























