স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ইতিমধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশ ও শপথ গ্রহনের দিনক্ষন ঠিক করা হয়েছে। আগামী ৬ এপ্রিল তাদের শপথ গ্রহন হবে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফারজানা বেগম নির্বাচিত হন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ শপথ গ্রহনের তারিখ ও গেজেট প্রকাশের তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচিত জনপ্রতিনিদেরকে ৬ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনার কর্মকর্তার দপ্তরে সকাল সাড়ে ১০টায় শপথ পাঠ করানো হবে।
১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :



























