জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের ঈদ পূণর্মিলনী সম্পন্ন
- Update Time : ১১:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর ডিগ্রি কলেজ’র উদ্যােগে এক ঈদ পূণর্মিলনী সভা জগন্নাথপুর সি/এ মার্কেটে উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহেদ অাহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অারাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দুলদুল বারী।
ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা শামসুজ্জামান শামীম, শেখ মহসিন অাহমদ, মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, সিদ্দিকুর রহমান তালুকদার, জয়নুল হক জয়, জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা শাহ সাকিল অাহমদ, ফয়ছল কবির, ধন মিয়া, সাব্বির অাহমদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রকি কাওছার, শরীফ হোসাইন, অাতিকুর রহমান মিটু, অাকমল হোসাইন, সায়েক অালী, শিমুল অাহমদ, সাগর অাহমদ, জোবা অাহমদ, সাজন অাহমদ, অাবু হাসান, সোহাগ অাহমদ, অলিউর রহমান, রুবেল অাহমদ, খোকন অাহমদ, রুহুল অাহমদ, রুবেল অাহমদ, ফয়েজ অাহমদ প্রমূখ।



























