১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
- Update Time : ০৬:৫২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৯ অক্টোবর সোমবার জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের এক জরুরি সভায় ২০১৭/১৮ মৌসুমের জন্য সংগঠনের বর্তমান সভাপতি আবু হেনা রনিকে পূনরায় সভাপতি হিসেবে এবং সাধারন সম্পাদক হিসেবে সৈয়দ সাইদুল হক কে নির্বাচিত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ক্রিকেট এসোসিয়েশনের উপদেস্টা জুনেদুর রেজা চৌধুরী রুমন, তফজ্জুল হক সুমন, ক্রিকেটার আছাদ লাল, হোসেন আলী, জাকারিয়া আহমেদ, জাকারিয়া জিকু, আজহার আহমদ, রুহেল মামুন, নজির আহমদ, সিপু, ইয়াকুব আলী, শাহী চৌধুরী, এমদাদ আহমদ, লিপটন, মির্জা হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























