জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদল ধানের শীষের পক্ষে গনসংযোগ
- Update Time : ০৯:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সুহেল খান টুনু, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফারজানা আক্তার এর সমর্থনে জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যােগে বৃহস্পতিবার দুপুর ১২ টায় জগন্নাথপুর বাজার, ভবের বাজারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিররণ করা হয়েছে।
জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা যুবদলের আহবায়ক এম এ কয়েসের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশিম ডালিম এর পরিচালনার অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক আনছার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহিম শাহীন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সুহেল খান টুনু, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফারজানা আক্তার, পৌর যুবদলের আহবায়ক মোঃ দিলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আনহার মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


























