জগন্নাথপুর আর্টস্কুল পরিদর্শন করলেন ৩ ব্রিটিশ এমপি
- Update Time : ০৯:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর আর্টস্কুল পরিদর্শন করলেন ব্রিটিশ পার্লামেন্টের ৩ এমপি সহ প্রতিনিধি দল।
এ উপলক্ষে শুক্রবার আর্টস্কুল ভবনে আর্টস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রণব বণিকের সভাপতিত্বে ও সাবেক আর্টস্কুলের প্রশিক্ষক যুক্তরাজ্য প্রবাসী আমিনুল হক ওয়েছের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি লুসি পাওয়েল, এমপি শাবানা মাহমুদ, এমপি জেফ স্মিথ, কাউন্সিলর লুৎফুর, আবিদ চোহান, বাসেত শেখ, আলী ইলিয়াস, এমবিই রাজা মিয়া, প্রবাসী সুরাবুর রহমান, মনসব আলী সহ ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃবৃন্দ ও জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, আর্টস্কুলের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ সজল, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক অাহমদ, ছাত্রদল নেতা অালী হোসেনসহ আর্টস্কুলের শিক্ষক-শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























