১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৪৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
- Update Time : ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ৪৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের আফজল মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪) ও রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর-নোয়াগাঁও গ্রামের সুনা মিয়ার ছেলে আলামিন (২৫)।
জানাগেছে, ২৭ মার্চ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক সাজেদুল ইসলামের নেতৃত্বে পাইলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।





























