১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ২
- Update Time : ০৮:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।জানাগেছে, গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহিন আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি চক গ্রামে অভিযান চালিয়ে গ্রামের ছদরুল ইসলামের ছেলে মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিতু মিয়াকে গ্রেফতার করেন।
এছাড়া রোববার জগন্নাথপুর থানার এসআই ফাত্তাহ এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার আটঘর নোয়াগাঁও গ্রামের আরমান আলীর ছেলে সামছুর রহমান নামের আরেক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আসামি গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন।





























