০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ০২:৩০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে আকলুছ মিয়া ও খানপুর গ্রামের প্রাণেশ দাসের ছেলে প্রণব দাস।




























