১২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : ১০:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযানে ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার সুনুয়াখাই গ্রামের পীর ইলাক মিয়ার ছেলে পীর আলহাজ্ব জুলহাস মিয়া ও বলাইনগর গ্রামের আবদুর রবের ছেলে হুসন মিয়া।

জানা গেছে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেট এয়ারপোর্ট থানার নন জিআর মামলার পলাতক আসামি জুলহাস মিয়াকে গ্রেফতার করেন। সেই সাথে জগন্নাথপুর থানার এএসআই মোশাহিদ আহমদের নেতৃত্বে পুলিশের পৃথক দল নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি হুসন মিয়াকে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এএসআই মোশাহিদ আহমদ বলেন, গ্রেফতারকৃতদের রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার

Update Time : ১০:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারি ২০১৮