নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ গাড়ি আটক ও পৃথক অভিযানে ৫ গাঁজা সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। ২এপ্রিল রোববার বেলা ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, এসআই আব্দুস সালাম ও এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজার চালানসহ একটি পিকআপ ভ্যান গাড়ি আটক করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।
এদিকে-গাঁজা সেবনের দায়ের পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।


























