০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ১৭৪টি স্কুলে নতুন বই বিতরণ
- Update Time : ১০:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সারা দেশের ন্যায় বই উৎসবের অংশ হিসেবে উপজেলার ১৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক লক্ষ নতুন বই বিতরণ করা হয়েছে।
১জানুয়ারি সোমবার দিনব্যাপী উপজেলার প্রতিটি স্কুলে বই বিতরণ উপলক্ষে আলোচনাসভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
এদিকে, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বাধ ভাঙা আনন্দ বিরাজ করতে দেখা যায়।




























