জগন্নাথপুরে ১৭বছরের সাজাপ্রাপ্ত অাসামি গ্রেফতার
- Update Time : ০৫:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৭বছরের সাজাপ্রাপ্ত অাসামি গ্রেফতার।
উপজেলার কলকলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ফিরোজ অালী নামক ১৭বছরের এক সাজাপ্রাপ্ত অাসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, গতরাত গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশনায়, এসআই মোঃ লুৎফুর রহমান এর নেতৃত্বে এএসআই মোঃ শাহ জামাল, এএসআই প্রনয় নাল, এএসআই অরুন কুমার সিংহ, এএসআই মোঃ মোশাহিদ মিয়া সহ একদল পুলিশ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনোয়াখাই গ্রামে ২১এপ্রিল শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৭বছরের সাজাপ্রাপ্ত অাসামি ফিরোজ আলীকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, ছাতক থানার বিঃ ট্রঃ-৯৭/১৫, জিআর-৯৬/১৫ এর ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনোয়াখাই গ্রামের লালফর অালীর ছেলে ১৭বছরের সাজাপ্রাপ্ত অাসামি ফিরোজ আলীকে গ্রেফতার করে আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




























