০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ১০ লিটার মদসহ ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৩:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ লিটার চোলাই মদসহ হরিজন সম্প্রদায়ের কুটি রবি দাস (৩৫) নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ছাতক থানার কালেশ্বরী (কালিপুর) গ্রামের মৃত পিয়ারী রবি দাসের ছেলে।
জানাগেছে, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান, এএসআই মোশাহিদ আহমদ ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর বাজারে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ কুটি রবি দাসকে গ্রেফতার করেন।
এছাড়া পৃথক অভিযানে অন্য মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মাহবুব খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার কালাম্বপুর গ্রামের আমির খানের ছেলে। শনিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।




























