জগন্নাথপুরে হেফাজতে ইসলামের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মায়ানমারে বৌদ্ধ সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নারী ও শিশু ধর্ষণ সহ অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং জরুরী ভিত্তিতে এসব গণহত্যা বন্ধের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা হেফাজতে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় হবিবপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা অাব্দুল মুমিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা হাফিজ মাওলানা সাঈদ অাহমদের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট অালেমেদ্বীন হযরত মাওলানা অাতাউর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সমাজকর্মী ফজলুল হক অামীনি, শেখ শামছুল ইসলাম, হাফিজ কুতুবুজ্জান, শোয়েব অাহমদ, মাওলানা ইসহাক অাহমদ, জামিল অাহমদ, মাওলানা মুতিউর রহমান, অানিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী অাবুল ফয়েজ, ছাত্রনেতা জাহেদ অাহমদ, মাওলানা অাবুল হোসেন, সালাম অাহমদ, মুজাহিদ অাহমদ, রুহুল ইসলাম, মামুনুর রশীদ, অানহার অালী, মৌলভী হোসাইন অাহমদ, হাফিজ জাহাঙ্গীর অাহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নুরুল হক, মাওলানা নুরুল অামীন, সুভা অাহমদ, জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মায়ানমারে আমাদের মুসলিম ভাই ও বোনদের উপর যে নির্মম গণহত্যা চলছে, তা ইতিহাসে একটি কালো অধ্যায় রচনা করেছে। আমরা অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই। এবং এই গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ ও বিশ্ব মোরলদের কে মায়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান, কথিত নোবেল বিজয়ী অং সাং সুচির বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বলেও দাবি জানানো হয়।
মায়ানমারে মুসলিমদের উপর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন নেন। প্রেস বিজ্ঞপ্তি





























