১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যু
- Update Time : ১১:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাদ থেকে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৩য় তলার ছাদ থেকে নিচে পড়ে সাজাদ মিয়ার (৭০) মৃত্যু হয়।
জানা গেছে, নিহত সাজাদ মিয়া জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে। বৃহস্পতিবার রাত ৪টার দিকে তিনি হাসপাতালের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় সাজাদ মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে তিনি মৃত্যুবরন করেন।




























